ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

​রাণীনগরে প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষায় সাড়া জাগিয়েছে ইসলামিক ফাউন্ডেশন


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ৩:৩৮

নওগাঁর রাণীনগরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা’ এবং ‘সহজ কুরআন শিক্ষা’ প্রকল্প ব্যাপক সাড়া জাগিয়েছে। এর মাধ্যমে উপজেলার হতদরিদ্র পরিবারের শিশুরা বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের এক অনন্য সুযোগ পাচ্ছে।

​উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে স্বচ্ছল পরিবারের শিশুরা অর্থের বিনিময়ে পড়ার সুযোগ পেলেও, আর্থিক সামর্থ্য না থাকায় হতদরিদ্র পরিবারের শিশুরা প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত ছিল। তাদের সেই শিক্ষার অভাব পূরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

​​১৯৯৩-৯৪ সালের দিকে সারা দেশের মতো নওগাঁর রাণীনগর উপজেলাতেও পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়। তৎকালীন সময়ে দুটি ইউনিয়নে ৩টি প্রাক-প্রাথমিক কেন্দ্র এবং ৬টি জীবনব্যাপী পাঠাগার উদ্বোধনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এরই ধারাবাহিকতা বজায় রেখে পর্যায়ক্রমে উপজেলায় প্রাক-প্রাথমিক শিক্ষা বয়স্ক শিক্ষা এবং সহজ কুরআন শিক্ষা কেন্দ্র চালু করা হয়। এছাড়া উপজেলা সদরে একটি মডেল রিসোর্স সেন্টার ও একটি সাধারণ রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে গ্রামীণ জনপদের প্রত্যন্ত এলাকার মসজিদগুলোকে কেন্দ্র করে এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

কেন্দ্রের ধরণ কেন্দ্রের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা প্রাক-প্রাথমিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র ৪৩টি ১,২৯০ জন সহজ কুরআন শিক্ষা কেন্দ্র ৪৫টি ১,৫৭৫ জন বয়স্ক শিক্ষা কেন্দ্র ১টি ২৫ জন এসব কেন্দ্রের শিক্ষার্থীরা বই-খাতাসহ সকল প্রকার শিক্ষা উপকরণ বিনামূল্যে পেয়ে অত্যন্ত আনন্দিত।

​সরেজমিনে গত মঙ্গলবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের 'চকাদিন নিমতলী জামে মসজিদ কেন্দ্রে' গিয়ে দেখা যায় এক চমৎকার দৃশ্য। সেখানে ৩০ জন ক্ষুদে শিক্ষার্থী মেঝেতে সারিবদ্ধভাবে বসে পড়ালেখা করছে। কেন্দ্রের শিক্ষক লুৎফর রহমান প্রতিটি শিক্ষার্থীর কাছে গিয়ে হাতে-কলমে শিক্ষা দিচ্ছেন।

​শিক্ষক জানান, রাব্বানীর বাবা একজন বয়লার শ্রমিক। অভাবের সংসারে বাবা-মা দুজনেই কাজে ব্যস্ত থাকায় ছোট্ট রাব্বানী তার সহপাঠীদের সাথে একাই কেন্দ্রে আসা-যাওয়া করে। কেন্দ্রের অপর শিক্ষার্থী আব্দুল্লাহর বাবা একজন দিনমজুর।

​কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জানান ​বাড়ির কাছে সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার এমন সুযোগ না থাকলে রাব্বানী ও আব্দুল্লাহর মতো হতদরিদ্র পরিবারের অনেক শিশুই হয়তো প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হতো। গ্রামে এই কেন্দ্রটি থাকায় গরীব ও অসহায় পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার আলো পাচ্ছে।

​বর্তমানে রাণীনগরে শিক্ষা যেন একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। সকালে স্বচ্ছল পরিবারের শিশুরা যখন কিন্ডারগার্টেন স্কুলের দিকে রওনা হয়, ঠিক তখন হতদরিদ্র পরিবারের শিশুরা বই বগলে ভিড় জমায় এই মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রগুলোতে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের এই প্রশংসনীয় উদ্যোগে বিগত কিছুদিন ধরে নানা অনিয়মের গুঞ্জন ওঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। এর প্রেক্ষিতে দুই জন কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়। এরপর রাণীনগরে ভারপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার হিসেবে আকবর আলীকে দায়িত্ব দেওয়ার পর থেকে কেন্দ্রগুলোতে পুনরায় শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ফিরতে শুরু করেছে। তবে সচেতন অভিভাবকরা মনে করছেন,এই শিক্ষার মান আরো ধরে রাখতে স্থানীয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোরালো নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন।রাণীনগর উপজেলার ভারপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার আকবর আলী জানান:

প্রতিটি কেন্দ্রে সরকারিভাবে পাঠ্যপুস্তক, রেজিস্টার খাতা, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বসার মাদুর এবং কেন্দ্রের সাইনবোর্ড বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রতি মাসে শিক্ষকদের নিয়ে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা করা হয়, যেখানে সহজ কুরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাদান কৌশল নিয়ে আলোচনা হয়। এতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ছে।

​ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ,নওগাঁ জেলার উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান জানান:
রাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রগুলোতে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। যে কারণে সম্প্রতি দুজনকে বদলি করা হয়েছে। এখন শিক্ষার মান অনেক ভালো। আমরা নজরদারি আরও বাড়িয়েছি। বর্তমানে ভারপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার দিয়ে কাজ চললেও,আগামী মাসে এই উপজেলায় স্থায়ীভাবে নতুন একজনকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তখন কেন্দ্রগুলোর শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ