ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কালিয়ায় সরকারি বই বিতরণে ২ শত টাকা আদায়ের অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ৩:৩৯

নড়াইলের কালিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকে কেন্দ্র করে প্রতিটি বিদ্যালয় থেকে ২০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, সরকারি কোনো নির্দেশনা বা অনুমোদন ছাড়াই বই পরিবহন খরচের কথা বলে এই অর্থ নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সরকারি বই গ্রহণের সময় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয়ের কাছে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়মবহির্ভূত হলেও বাধ্য হয়ে তারা অর্থ প্রদান করেছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কালিয়া উপজেলায় মোট ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সে হিসাবে প্রতিটি বিদ্যালয় থেকে ২০০ টাকা করে আদায় করলে মোট ৩১ হাজার ২০০ টাকা সংগ্রহ করা হয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের দাবি, সরকারি বই বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অর্থ আদায় না করে প্রয়োজনীয় ব্যয় সরকারিভাবেই নিশ্চিত করা উচিত। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “সরকারি বই উপজেলা পর্যন্ত পৌঁছানোর জন্য কোনো বরাদ্দ থাকে না। ডিপি অফিসের সম্মানী ও পরিবহনসহ আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য বিদ্যালয়গুলোর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে।” 

এ বিষয়ে নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “জেলা থেকে উপজেলা পর্যন্ত বই পরিবহনের জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। ফলে স্থানীয়ভাবে ব্যবস্থা করতে হয়। তবে বিদ্যালয় থেকে ২০০ টাকা করে নেওয়ার কোন নিয়ম নেই।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়