ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা চাষ,পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় সুপারি বাগানের আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষের অভিযোগে পরিচালিত পুলিশি অভিযানে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গাঁজা গাছগুলো জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় দুইটি পৃথক সুপারি বাগানে তল্লাশি চালিয়ে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলো অত্যন্ত যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজা গাছগুলো একই গ্রামের বাসিন্দা মো. মাজেদুল ইসলাম মঞ্জু (পিতা: মো. শবেদ আলী) চাষ করছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি এলাকায় উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকায় বিস্তীর্ণ সুপারি বাগান থাকায় কিছু অসাধু মাদক কারবারি এসব বাগানের আড়ালে গাঁজার চাষ করে থাকে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল মনে করছে, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে মাদক চাষ ও পাচার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান