ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ৩:৪১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। তিনি পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান এবং পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুষ্ঠু ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পরীক্ষা চলাকালে কোনো ধরনের অনিয়ম, নকল বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা বরদাশত করা হবে না। এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় পরীক্ষাকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপদ সংরক্ষণ ও বিতরণ,পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিতি নিশ্চিতকরণ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়