সিংগাইরে এবার অটোরিক্সা চালক কিশোরের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। এবার পাটখেত থেকে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি সিংগাইরে হত্যা ও খুনের ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে মাদকের ছড়াছড়ি এবং পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলাকে দোষারোপ করছেন স্থানীয় সুশীল সমাজ।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সিংগাইর থানা পুলিশ সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা এলাকার একটি পাটক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে।
নিহত সাকিবুল (১৭) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
সাকিবুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সন্দেহজনক স্বপন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied