গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১০ কেজি ৩৫ গ্রাম গাঁজা, প্রায় ১৪ গ্রাম হেরোইন ও ৪ পিস ইয়াবা উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। এ সময় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ জুন (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার শৈলডুবী, সারদাগঞ্জ ও সুরাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুরাবাড়ী এলাকার মালেকা খাতুনের কাছ থেকে ৫ কেজি এবং আল আমিনের কাছ থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি অভিযানে আরও তিনজনের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
একই অভিযানে সারদাগঞ্জ এলাকার জিয়ারুল, দেলোয়ার, হিরা, বাতেন ও আকাশের কাছ থেকে প্রায় ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অপরদিকে শৈলডুবী এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও ভুট্টো মণ্ডলের কাছ থেকে ৪ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। কাশিমপুরকে মাদকমুক্ত করাই আমার মূল লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান