জাতীয় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ
জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচিতে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জনকারী মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার দুপুরে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আবু জাফরের নেতৃত্বে ১০ম শ্রেণির ছাত্রী নওরীন জাহান এবং শিক্ষার্থী আরিব রোশান লাবিব ও মো. জুনায়েদ পারভেজসহ শিক্ষকরা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে মেহেরপুরের সুনাম উজ্জ্বল করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের এ অর্জনকে জেলার জন্য গৌরবের বলে উল্লেখ করেন।
পরে তিনি নওরীন জাহান, আরিব রোশান লাবিব ও মো. জুনায়েদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা