ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালকিনিতে নীরিহ লোকজনকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন


জাকির হোসেন, কালকিনি photo জাকির হোসেন, কালকিনি
প্রকাশিত: ১-৭-২০২৬ বিকাল ৫:১৬

মাদারীপুরের কালকিনিতে নীরিহ ব্যক্তিদের জরিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ফাশিয়ে দেয়ার চেষ্টার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা। আজ বুধবার দুপুরে উপজেলার নতুন টরকী বাজার সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে বাজারের শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারন অংশ নেয়। অভিযোগ সুত্রে জানাগেছে, সম্প্রতি রমজানপুরের বাসিন্দা মোঃ রাশেদ বেপারীকে তার নিজেস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দিনদুপুরে এক নারীর সঙ্গে দেখতে পেয়ে অবরুদ্ধ করে ওই এলাকার স্থানীয় লোকজন। পরে  এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এ খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং কি বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাশেদ ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে উল্টো ওই এলাকার নিরীহ ও সাধারণ মানুষদের জরিয়ে কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দিয়ে হয়রানী ও নীরিহ লোকজনকে জরিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী ও বাজারের ব্যবসায়ীরা। এ বিষয় ভুক্তভোগী বিএনপি নেতা তারেক পাইক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশেদ তার দোকানের দরজা এবং ঝাপ বন্ধ করে নিজে নারীর সঙ্গে অনৈতিক কাজ করে ধরা পড়ার পর এখন আমাদের মতো সাধারণ মানুষকে আইনিভাবে হয়রানি করছে। তার এই মিথ্যা অভিযোগের কারণে এলাকার সম্মানিত ব্যক্তি ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। মানববন্ধনে নতুন টরকী বাজারের দোকান মালিক মোঃ সোহেল বেপারী প্রশাসনের নিকট জোর দাবি জানান,রাশেদ বেপারীর দেওয়া মিথ্যা অভিযোগটি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার করা হয় এবং একজন অপরাধী হয়েও সাধারণ মানুষকে হয়রানি করার অপরাধে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। অন্যথায় ব্যবসায়ী ও এলাকাবাসী আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন, নতুন টরকী বাজারের সভাপতি দিদারুল ইসলাম টিটু বেপার, মোঃ জামাল বেপারী, আখতার বেপারী, ব্যবসায়ী নাসিরউদ্দিন রাড়ী, ব্যবসায়ী রহিম খা, ব্যবসায়ী কামাল বেপারসহ অনেকে। তবে অভিযুক্ত রাশেদ ঘটনা পুরোপুরি অস্বীকার করেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, আমি ঘটস্থলে গিয়ে তদন্ত করে দেখব, আসলে ঘটনা কোনটা সঠিক।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ