ধুনটে শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে ফুটবল বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং খেলার মাঠে ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম টুন্টু, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চেয়ারম্যান হাসানুল করিম পুটু বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার প্রসার জরুরি। সেই লক্ষ্যেই উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন খেলার মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন ক্রীড়া সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied