ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রবাসে থেকেও গ্রামের উন্নয়নে বাবুল খন্দকার, নান্দনিক রূপ পেল খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১-৭-২০২৬ বিকাল ৫:১৭

প্রবাসে অবস্থান করলেও নিজ গ্রামের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামের কৃতি সন্তান, সিঙ্গাপুর ড. মোশাররফ ফাউন্ডেশনের উপদেষ্টা এবং সিঙ্গাপুর প্রবাসী বিএনপি নেতা মো. বাবুল খন্দকার। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে তার নানা উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবুল খন্দকারের আর্থিক সহযোগিতায় খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষের দেয়ালে শিক্ষামূলক ও নান্দনিক গ্রাফিতি আঁকা হয়েছে, যা শিক্ষার্থীদের পাশাপাশি আগত দর্শনার্থীদেরও মুগ্ধ করছে।
বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, সার্বক্ষণিক আলোর ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বিভিন্ন সামগ্রী এবং সুসজ্জিত ওয়াশরুম। এছাড়া বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করে খেলাধুলার উপযোগী করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে বিদ্যালয়টি দাউদকান্দি উপজেলার অন্যতম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হচ্ছে বলে স্থানীয়দের অভিমত।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল খন্দকার দীর্ঘদিন ধরে নিজ গ্রামের উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, অসচ্ছল পরিবারের জন্য ঘর নির্মাণ, টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত বাথরুম স্থাপন, মসজিদ, স্কুল ও মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছেন।
জানা যায়, খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৪ সালে সমাজসেবক মহিউদ্দিন ভূঁইয়া প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের বিভিন্ন পরিচালনা কমিটি শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় বর্তমানে বাবুল খন্দকারের সহযোগিতায় বিদ্যালয়টি নতুন রূপ পাচ্ছে।
এলাকাবাসী জানান, প্রবাসে থেকেও বাবুল খন্দকার সবসময় গ্রামের মানুষের খোঁজখবর রাখেন এবং শিক্ষা ও মানবিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। তার এমন উদ্যোগে শিক্ষার্থীরা যেমন উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাচ্ছে, তেমনি বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশেও এসেছে ইতিবাচক পরিবর্তন।
স্থানীয়দের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও প্রবাসীরাও বাবুল খন্দকারের মতো নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে এলে দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার