চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
কুড়িগ্রামের চিলমারীতে জমির জাল কাগজ তৈরী ও বিভিন্ন কর্মকর্তার সিল সংরক্ষণের
দায়ে এক কম্পিউটার ব্যবসায়ীকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান
আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুল হাসান
জমির বিভিন্ন ধরনের খতিয়ান তৈরীতে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে তার এ
সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ওই কম্পিউটার ব্যবাসায়ীর নাম আবু সাইদ হোসেন
লাভলু(২৮)। তিনি উপজেলার শরিফেরহাট খন্দকারপাড়া এলাকার মৃত জযরত আলীর ছেলে।
জানা গেছে, উপজেলা ভূমি অফিস সংলগ্ন কম্পিউটার ব্যবসায়ী আবু সাইদ
হোসেন লাভলু দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাল এসএ খতিয়ান,আরএস খতিয়ান,সিএস
খতিয়ানসহ বিভিন্ন ধরনের খতিয়ান তৈরী করে আসছিল। গত কয়েক পূর্বে এক কৃষক
নাম জারি করতে সহকারী কমিশনার(ভূমি) এর সামনে একটি জমির খতিয়ান উপস্থাপন
করেন। খতিয়ানটি দেখে জাল বলে সন্দেহ হলে ওই কৃষককে জিজ্ঞাসাবাদ করেন এসি ল্যান্ড।
এসময় কৃষক কম্পিউটার ব্যবসায়ী সম্পর্কে বিস্তারিত জানিয়ে নিজে পার পান।সুত্র
মোতাবেক বুধবার দুপুরে এসি ল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান
আবু সাইদের দোকানে যান। প্রমানাদিসহ হাতে নাতে ধরা হলে তিনি ঘটনা স্বীকার
করেন। পরে ভ্রাম্যমান আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৫এর
১(খ) ধারায় আবু সাইদকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ড মো.মাহমুদুল হাসান বলেন,আবু
সাইদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসএ,আরএস,সিএস খতিয়ানসহ বিভিন্ন রকম
খতিয়ান তৈরী করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সিল ও স্বাক্ষর প্রদান করে আসছিল। অপরাধ
প্রমান হওয়ায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৫এর ১(খ) ধারায় তাকে
১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ