ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১-৭-২০২৬ বিকাল ৬:৩০

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করি স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের  উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চড়িয়া কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ- সভাপতি খন্দকার শহিদুল ইসলাম মজনু, থানা জামায়াত ইসলামের আমির  রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলীসহ উদ্বোধনী  অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। তারা বলেন, এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চড়িয়া কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের সদস্যরা আরিফুল ইসলাম মোহাম্মাদ, শফিকুল ইসলাম শফি জানান, আন্তঃজেলা এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশ করবেন। টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।

খেলাটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন চড়িয়া কালীবাড়ি ইয়াং স্টার ক্লাবের সকল সদস্যবৃন্দ।

উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি দেখা যায়।

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসলাম আলী যানান,এমন টুর্নামেন্ট এলাকার যুবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাদক ছেড়ে লেখা পড়ার পাশাপাশি এমন খেলার ভুমিকা গুরুত্বপূর্ণ আমার চাই যুব সমাজ মাদক ছেড়ে খেলার ভুমিকা রাখবে  । 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ