ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২৬ বিকাল ৬:৩১

 বগুড়ার আদমদীঘিতে ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখেলী মাদরাসার সহকারি মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান ৯ম শ্রেনির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া ও মোবাইল ফোনে ম্যাসেজে অশ্বীল ভাষায় যৌন হয়রানিমুলক কথা লিখে চ্যাটিং করা সংক্রান্ত আটক ওই শিক্ষকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আরবি সহকারি মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান (৩৮) উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, আদমদীঘির নরসতপুর ইউপির ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখেলী মাদরাসার আরবি সহকারি মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান একই প্রতিষ্ঠানের ৯ম শ্রেনীর ছাত্রীকে শিক্ষকের মোবাইল ফোনের আইডি থেকে নিয়মিত ভাবে খারাপ ভাষা ব্যবহারসহ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নিয়ে যৌন হয়রানি মূলক অশ্বীল ভাষায় মোবাইল ফোনে মেসেজ দিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাদিনী ছাত্রীর বাবা ও আত্মীয় স্বজনদের অবহিত করেন ও ম্যাসেজটি দেখান। বিষয়টি ছড়িয়ে পড়লে এছাড়া গত ৩০ জুন মঙ্গলবার বিকেলে মাদরাসা আরবি-১ পত্রের শিক্ষক মাওলানা মাহমুদ হাসানকে জনতা বিদ্যালয়ে অবরুদ্ধ করে রেখে আদমদীঘি থানায় খবর দেন। পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরবি সহকারি শিক্ষক মাহমুল হাসানকে আটক করে। এসময় উত্তেজিত ও বিক্ষিপ্ত জনতা পুলিশের উপস্থিতিতেই সহকারি মৌলভী মাহমুদুল হাসানকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। আদমদীঘি থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গতকাল বুধবার ১ জুলাই সকালে গ্রেপ্তারকৃত শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানকে আদালতে প্রেরন করা হয়। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ