আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
বাগেরহাট জেলা সদর হাসপাতালে আউটর্সোসিং এ কর্মরত ৬৬ জন কর্মচারিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আশঙ্কায় তত্তাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মচারিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতনদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ ওই কর্মচারিদের। বুধবার সকালে কর্মচারিরা জড়ো হয়ে হাসপাতালের তত্ত্াবধায়কের কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়ে তার সামনে অবস্থান নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের চাকরি পূনবর্হালের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এতে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে আউটর্সোসিং কর্মচারিদের নিয়োগ দিতে মন্ত্রণালয়ের নীতিমালা মেনে সরকারের নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবস্থান কর্মসুচীতে আসা রবিউল হাসান আকাশ অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে বলেছে ৩০ জুন ২০২৬ আমাদের নিয়োগ বাতিল হয়ে গেছে। অথচ আমরা যখন কাজে যোগদান করেছিলাম সেই নিয়োগপত্রে চাকরির মেয়াদ উল্লেখ ছিল ২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এছাড়া আমাদের বেতন বকেয়া রয়েছে ছয় মাসের সেই পাওনা এখনো পরিশোধ হয়নি। ২০২৫ সালের ২৩ নভেম্বর মন্ত্রণালয় আউটর্সোসিং নীতিমালার গেজেট প্রকাশ করে। সেখানে তফসিল খ এ উল্লেখ আছে অভিজ্ঞ কর্মী বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেয়া যাবেনা। আর যদি বাদ দিয়ে নতুন নিয়োগ দিতে হয় তাহলে শুনানি করে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটি গঠন করা আছে সেই কমিটির মাধ্যমে বাদ দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতনদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়ার পায়তারা করছে। ৬৬ টি পরিবারের পেটে লাথি দিতে একটি স্বার্থান্বেষীমহল পায়তারা করছে। এই পরিবারগুলোকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। অপর কর্মচারী কার্জন শেখ বলেন, আমাদের চাকরি থেকে বাদ দেওয়ার কথা মৌখিকভাবে শোনার পর সাংবাদিক সম্মেলন করেছি, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে লিখিতভাবে জানিয়েছি। তাতে কোন সুফল মেলেনি। চাকরি হারালে ৬৬ কর্মচারির পরিবারকে পথে বসতে হবে। তাই আমরা বাধ্য হয়ে আজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। এই ৬৬ জন আউটর্সোসিং কর্মচারিকে চাকরিতে পুনবর্হালের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি মেনে না নিলে প্রয়োজনে আত্নহত্যার পথ বেছে নিতে হবে বলে হুমকি দেন এই কর্মচারি। এ প্রসঙ্গে জানতে চাইলে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আমার কার্যালয়ের সামনের গেটে তালা ঝুলিয়ে আউটর্সোসিং কর্মচারিরা সামনে অবস্থান নেওয়ায় আমি কার্যালয়ে ঢুকতে পারিনি। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সমস্যার সমাধান করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। ২০২৪ সালের জুন থেকে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটর্সোসিং পদে নিয়োগ দিয়ে আসছে। গ্যালন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ৬৬ জন আউটর্সোসিং কর্মচারিকে নিয়োগ দেয়। তারা এখন কর্মরত আছেন। নতুন অর্থ বছরে সরকার এইচআরডিই এজন্সিকে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিয়েছে। এই প্রতিষ্ঠান আগামী অর্থ বছরে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। নীতিমালা অনুযায়ি সরকারের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে আশা করছেন এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ