রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
কুড়িগ্রামের রৌমারীতে মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল গফুর মিয়া। (১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে তার নিজ বাড়ি কান্দাপাড়াগ্রামে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী আব্দুল গফুর মিয়া বলেন, উপজেলার একই গ্রামের ময়নাল হকের পুত্র নুর ছালাম তার গরু ও ছাগল দিয়ে আমার ক্ষেতের ফসল খাওয়ায় ও নষ্ট করে। বাধা দিতে গেলে ওই পরিবারটি অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার দিন গত শনিবার নুর ছালামের ছাগল আমার বেগুনের ক্ষেত খায়। আমার ছেলে কামাল বাধা দিলে তাকে ধরে এলোপাথারি ভাবে মারপিট করে আটকে রাখে। পরে গ্রামবাসিরা উদ্ধার করে বাড়িতে আনেন। ঘটনার সময়ে রফিকুলের কন্যা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা খাতুন স্কুল থেকে বের হলে তারই নিকটআত্মীয় কাজুমুদ্দিন নামের এক ব্যক্তি সবার উপস্থিতিতে হাত ধরে নিয়ে যায়। ওই দিনই আমি কর্তিমারী হাটে গেলে নুর ছালাম, রফিকুল, ফরহাদ সহ অনেকেই আমার উপর চড়াও হয় এবং বেধরক মারপিট করে। পরে হাটের লোকজন আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাট অফিসে নিয়ে যায় এবং আমাকে চিকিৎসার জন্য রৌমারী হাসপাতালে পাঠায়।
এছাড়াও নুর ছালাম মিডিয়াকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে অপ-প্রচার করেছেন। যা মানষিক ও সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সেই সাথে প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবী করছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ