নিরাপদ খাদ্যের বার্তা নিয়ে টুঙ্গিপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা
‘নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম-ডিএই) প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (২ জুলাই)।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক (খামারবাড়ি) ডা. মামুনুর রহমান। মেলার আয়োজন ও বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টুঙ্গিপাড়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত পরিচালক (খামারবাড়ি) সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন সরকার। এ সময় উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মেলায় জলবায়ু সহনশীল ও আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ও প্রদর্শনী স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ভাসমান কৃষিতে সবজি চাষ, বোরো মৌসুমে এডব্লিউডি (AWD) পদ্ধতিতে ধান চাষ, পলি নেট হাউসে চারা উৎপাদন, সৌরবিদ্যুৎচালিত সেচ ব্যবস্থা, ভার্মি কম্পোস্ট উৎপাদন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ, ফল বাগান, বসতবাড়িতে পুষ্টি বাগান এবং ফেরোমন ফাঁদের মাধ্যমে নিরাপদ শাকসবজি উৎপাদন প্রযুক্তি। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মামুনুর রহমান বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। এতে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, সীমিত জমিতে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বিশেষ অতিথিদের বক্তব্যে আল আমিন হালদার, দেবাশীষ বাছাড় ও কৃষিবিদ রাকিবুল ইসলাম কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ