জেল থেকে ফিরে ফের ইয়াবা কারবার,৩২৫ পিস ইয়াবাসহ আটক নারী
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকায় ৩২৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে লেপসিয়া পুলিশ ফাঁড়ির মাধ্যমে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইয়াবা বিক্রির প্রাক্কালে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে। আটককৃত নারী হলেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা জয়নাল মিয়ার স্ত্রী হাসেনা আক্তার ওরফে কাইল্লা বেডি (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই লেপসিয়া লঞ্চঘাট এক বছরের জন্য ইজারা নিয়ে খাজনা আদায় কার্যক্রম শুরুর উপলক্ষে ইজারাদার মোহাম্মদ সেলিম মিয়া কাঞ্চনের উদ্যোগে দোয়া মাহফিল ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লঞ্চঘাট ও আশপাশের এলাকায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এর একদিন পরই স্থানীয় জনতা ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসেনা আক্তার এর আগেও মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন। গত ১৭ এপ্রিল তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খান বলেন, “স্থানীয় জনতা আটককৃত নারীকে ৩২৫ পিস ইয়াবাসহ আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিয়াজুরী থানায় পাঠানো হয়েছে।”
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, “আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবী জানিয়েছেন। তাদের মতে, সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী