ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২-৭-২০২৬ দুপুর ১:৩৯

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা সেদ্ধ ডিম খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। গত বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে বিতর্কের মুখে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

​অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলো— রুমানা, আব্দুন নূর, রাবেয়া, ফারিয়া, মিতু, সুমা, আফিফা, হুমায়রা, তামান্না, তানজিলা ও সিফা। তারা সবাই ওই বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও অভিভাবক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ফিডিংয়ের ডিম খাওয়ার পরপরই ওই ১১ শিক্ষার্থীর প্রচণ্ড পেট ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা জানায়, তাদের দেওয়া ডিমের কুসুম কালো রঙের ছিল এবং খাওয়ার সময় তিতা লেগেছে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিকভাবে রায়েন্দা পাঁচ রাস্তার মোড় সংলগ্ন ‘গ্রামীণ জেনারেল হসপিটাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামীণ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিল কায়সার জানান, অসুস্থ শিক্ষার্থীদের স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত।

​তবে এই বেসরকারি হাসপাতালে ভর্তি নিয়ে পরবর্তীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করেন, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকাদার নিজের মালিকানাধীন ওই বেসরকারি হাসপাতালে শিশুদের ভর্তি করে পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে শিশুদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। যদিও বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, শিশুদের উন্নত চিকিৎসা ও ভালো পরিবেশের কথা বিবেচনা করেই প্রথমে প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছিল।

এ ঘটনার পর শরণখোলার বিভিন্ন বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে।

​এ বিষয়ে জানতে চাইলে খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান 'ওসাকা'-এর প্রোগ্রাম ম্যানেজার আলিম আল রাজি মুক্তি বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত শনিবারের (২৭ জুন) ডিম রবিবারে বিদ্যালয়ে পৌঁছানো হয়েছিল। সম্ভবত সেই ডিমই বুধবার সেদ্ধ করে খাওয়ানো হয়েছে। বেশি দিন থাকায় এর মধ্যে কোনো ডিম নষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করছি।" তবে তিনি দাবি করেন, শরণখোলার ১১৪টি বিদ্যালয়ে একই সময়ে ডিম সরবরাহ করা হলেও অন্য কোথাও এমন ঘটনা ঘটেনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার ও সহকারী শিক্ষক আব্দুন নূর জানান, বুধবার মোট ৫৫ জন শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়। প্রথম শিফটের শিক্ষার্থীরা একই ডিম খেয়ে সুস্থ থাকলেও দ্বিতীয় শিফটের এই ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। রবিবারের ডিমে কোনো সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতে ইতোমধ্যে ডিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনির আহমেদ বলেন, "বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। অনেক সময় একজন শিক্ষার্থী অসুস্থ হলে মানসিক প্রভাবে (ম্যাস সাইকোজেনিক ইলনেস) অন্যদের মধ্যেও একই উপসর্গ দেখা দিতে পারে। তবে তদন্তে ডিম সরবরাহে ত্রুটি বা অস্বাস্থ্যকর ডিমের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

​শরণখোলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) অর্পিতা হাওলাদার জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে ডিমে কোনো সমস্যা পাওয়া গেলে এবং কারও গাফিলতি বা দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়