ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সুষ্ঠু পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী প্রায় ১৬ হাজার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-৭-২০২৬ দুপুর ১:৪০

সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম-ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে একযোগে এই পরীক্ষা শুরু হয়। এ বছর জেলার ৮টি উপজেলার মোট ৫৫টি কেন্দ্রে ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০,৭৩৯ জন, ১৩ টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ১,৭০৪ জন ও ১৪টি কেন্দ্রে এইচএসসি (বিএম-ভোকেশনাল) পরীক্ষার্থী ৩,৪৪৫ জন।

উপজেলা পর্যায়ে কেন্দ্র ও পরীক্ষার্থী হচ্ছে সদর উপজেলায় ১১ টি কেন্দ্রে ৪,৩০১জন, দুমকি উপজেলায় ৫ টি কেন্দ্রে ১,৩২১ জন, গলাচিপায় ৮টি কেন্দ্রে ১,৯১৩ জন, বাউফলে ১২ টি কেন্দ্রে ৩,২৬৮ জন, কলাপাড়ায় ৭ টি কেন্দ্রে ১,৭৫৭ জন, দশমিনায় ৩ টি কেন্দ্রে ৭৪৯ জন, মির্জাগঞ্জে ৬ টি কেন্দ্রে ৭১৯ জন ও রাঙ্গাবালী উপজেলায় ৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী আছে ৫৪৩ জন।

এ বছর এইচএসসি সহ সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের সাথে একাধিক সভা করেন এবং জেলার ৮ টি উপজেলাকে ৫ টি অঞ্চলে ভাগ করে ৫ টি ভিজিলেন্স টিম গঠন করেছেন। প্রতি টিমের নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক কর্মকর্তাগণ।

পরীক্ষার্থী জানায়, দীর্ঘ প্রস্তুতির পর কাঙ্ক্ষিত এই পরীক্ষা দিতে এসে কিছুটা চাপ অনুভব করলেও, কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশ দেখে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে।

তবে প্রতিবার এইচএসসি পরীক্ষার হলে প্রশ্ন পত্র বিতরণের সময় সংবাদ কর্মীরা ভিডিও ধারণ করতে পারলেও চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রের মূল ফটকে  আটকে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার