নাগরপুরে নিখোজের ৩ দিন পর পাট ক্ষেতে মিলল অর্ধগলিত লাশ
টাঙ্গাইলের নাগরপুরে নিখোজ হওয়ার ৩ দিন পর পাট ক্ষেত থেকে উদ্ধার করা হলো শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে। বুধবার দুপুরে নাগরপুর থানা পুলিশ ওই ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাট ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম। পরিবার,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে পাশ্ববর্তী বিন্নাওঝা গ্রামের জনৈক গাজী কবিরের পাট ক্ষেতে অর্ধগলিত একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটান স্থালে এসে মৃত্যু ব্যক্তির লাশ সনাক্ত করে। পরে সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই মোঃ আয়নাল মোল্লা (৪৩) জানান,গত ৩ দিন ধরে তার ভাই শওকত মোল্লা নিখোজ ছিল। আজ দুপুর ১ টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ পরে রয়েছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম জানান, এই ঘটনা মোটিভ সম্পর্কে এখনও কোন কিছু জানা যায়নি। তবে তদন্তের পর মোটিভ সম্পর্কে জানা যাবে। লাশ উদ্ধার করে ছুরতহাল রিপোট করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান