ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে আউটর্সোসিং এ কর্মরত ৬৬ জন কে পূনবর্হাল রাখার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২-৭-২০২৬ দুপুর ১:৪২

বাগেরহাট জেলা হাসপাতালে আউটর্সোসিং এ কর্মরত ৬৬ জন কর্মচারিকে চাকরিতে পূনবর্হাল রাখার আশ্বাসে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১ টায় হাসপাতালের তত্ত্াবধায়ক অসীম কুমার সমদ্দার আন্দোলনকারীদের কাছে এসে চাকরিতে পূনবর্হালের আশ্বাস দিলে তারা তত্ত্বাধায়কের কার্যালয়ের গেটের তালা খুলে দেয়। পরে সবাই কাজে ফিরে যায়। বৃহষ্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো চাকরিচ্যুতির আশঙ্কায় আউটসোর্সিং কর্মচারিরা তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে তার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল।  এই আউটসোর্সিং কর্মচারিদের চাকরি নিয়ে টালবাহানা করা হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আন্দোলনের ফলে হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল। এর আগে  বুধবার সকালে এই কর্মচারিরা চাকরিচ্যুতির আশঙ্কায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে । স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতনদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার আভাস পেয়ে ওই কর্মচারিরা আন্দোলনে নামে।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের চাকরি পূনবর্হালের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। কর্মচারি কার্জন শেখ বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক স্যার আমাদের আশ্বস্থ করেছেন তিনি এখানে কোন নতুন কর্মচারি নিয়োগ দিবেন না। এই আশ্বাসের প্রেক্ষিতে আমাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। যদি কোন রকম এর বার্ত্যয় ঘটে তাহলে আগামীতে এর থেকে কঠোর বড় কর্মসূচি দেয়া হবে এবং এই কর্মচারিদের কোন কিছু হলে তার দ্বায়ভার তত্তাবধায়ককে নিতে হবে। আজ থেকে আবার আমরা কাজে ফিরে যাচ্ছি। বাগেরহাট  জেলা হাসপাতালের কনস্যালট্যান্ট (অর্থপেডিক) ডা. মিরাজুল করিম বলেন, আউটসোর্সিং কর্মচারিরা হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রোগীদের সেবা দিয়ে আসছে।   তাদের সহযোগিতা ছাড়া আমাদের চলে না। তাদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ বিবেচনা করে হাসপাতালের চিকিৎসা সেবার পরিবেশ বজায় রাখবে বলে আশা করছি। বাগেরহাট  জেলা হাসপাতালের তত্ত্াবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার বলেন, আউটসোর্সিং কর্মচারিদের বিষয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে পত্রালাপ করেছি।  এই কর্মচারিদের যোক্তিক দাবি যাতে মেনে নেয়, হাসপাতালের কাজের পরিবেশ ফিরে আসে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত