ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাথরঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি  photo পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৬ দুপুর ১:৫৪

ছারছীনার মরহুম পীর সাহেব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর দ্বিতীয় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় এক দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সে এই সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছেন পাথরঘাটার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে কমপ্লেক্সের শিক্ষার্থীসহ এলাকার প্রায় দুই শতাধিক অসহায়, দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনা দেন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বেল্লাল হোসেন জুয়েল।

কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের পরিচালক মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, মরহুম পীর সাহেবের মানবসেবা ও সমাজকল্যাণের আদর্শকে ধারণ করেই প্রতিবছর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার