প্রধানমন্ত্রী'র নির্দেশে কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন ও তাৎক্ষণিক সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
ভূরুঙ্গামারী সদর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য , সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা সাইফুর রহমান রানা বলেন, "ভূরুঙ্গামারী সদর বাজারের এই অগ্নিকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
আজ তাঁর পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার নিয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে।"
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতা, স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমানের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ীরা।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান