কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন খান উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার (উপ-পরিদর্শক) এসআই আজিজুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আলাউদ্দিন ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী যাত্রীবাহী পর্যটক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই আজিজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা