মান্দায় মৎস্য উপকরণসহ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র, অসহায় নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আখতার জাহান সাথী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয় প্রাথমিক পর্যায়ের ৫৬ জন, মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন এবং কলেজ পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীর মাঝে। এছাড়া ১৭ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন গরিব ও অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় প্রদর্শনী খামার স্থাপনের জন্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৯টি ইউনিয়নের ৯জন মৎস্যচাষীর মাঝে প্রদর্শনী খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, যুবদল সভাপতি আব্দুল জলিল, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রনেতা নূরবক্স মন্ডল রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত