ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

তাড়াশে মাগুড়াবিনোদ ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৬ দুপুর ২:১৮

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪ নং মাগুড়াবিনোদ ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে আলোচনা-পর্যালোচনায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণ ও উদীয়মান চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া। বুধবার (১ জুলাই, ২০২৬) সন্ধ্যায় ইউনিয়নের মান্নাননগর এলাকার বিএনপি কার্যালয়ে তাঁর সমর্থনে একটি নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আকর্ষণ ছিলেন জিয়াউর রহমান জিয়া। সভায় স্থানীয় মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বক্তব্য রাখেন তিনি। উল্লেখ্য, জিয়াউর রহমান মাগুড়াবিনোদ ইউনিয়নের প্রয়াত সফল চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান (হবি)-এর জ্যেষ্ঠ পুত্র। বাবার জনপ্রিয়তাকে পুঁজি করে এবং নিজের পরিচ্ছন্ন ইমেজের কারণে ইতিমধ্যেই তিনি ইউনিয়নে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে জিয়াউর রহমান তাঁর নির্বাচনী অঙ্গীকার ও ইউনিয়নের আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এদিকে নির্বাচনী মাঠে জিয়ার এমন প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলছেন, প্রয়াত চেয়ারম্যানের যোগ্য উত্তরসূরি হিসেবে জিয়াউর রহমান নির্বাচিত হলে মাগুড়াবিনোদ ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং এটি একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে। উপস্থিত জনতার ভালোবাসা ও সমর্থনের জবাবে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া বলেন, "আমি ইউনিয়নবাসীর কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাকে ও আমার পরিবারকে এত ভালোবাসেন। ইউনিয়নের সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনই আমার শক্তি। ইনশাআল্লাহ, সবার দোয়ায় আগামী নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়