তাড়াশ পৌরসভার উদ্যোগে ২ শতাধিক বৃক্ষরোপণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির আওতায় তাড়াশ পৌরসভাকে একটি সবুজ-শ্যামল সুন্দর্য মন্ডিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২ শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। তাড়াশ পৌরসভার উদ্যোগে বুধবার বিকেল ৫ ঘটিকায় পৌরসভার শ্মশান রাস্তায় ওই বৃহ্মরোপন করা হয়। পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হাসান-এর সার্বিক ব্যবস্থাপনায় ওই বৃক্ষরোপন কর্ম সুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বৃক্ষরোপণ কর্মসূচিতে শ্মশান রাস্তার দুই পাশে পরিবেশবান্ধব, ফলজ, বনজ,ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী ২ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত প্রজাতির মধ্যে রয়েছে ক্যাসিয়া, সোনালু, কাঞ্চন, পলাশ, অর্জুন, আমলকী, নিম, সাদা কুরচি, জ্যাকারান্ডা, কৃষ্ণচূড়া, জারুল, কদম ও হিজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ থানা অফিসার ওসি হাবিবুর রহমান, পৌর বিএনপির সাবেক আহব্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার , যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ,নির্বাচন কর্মকর্তা গোলাম আজম সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা, যুব উন্নয়ন কর্মকর্তা তাইজুল ইসলাম, ফায়ার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহ আলম ফকির এবং যুবদল নেতা শুকুর মির্জা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাড়াশ পৌরসভাকে সবুজায়নের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।" পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হাসান জানান, শুধু গাছ লাগানোই নয়, এগুলোকে বড় করে তোলার জন্য নিয়মিত পরিচর্যা করবে তাড়াশ পৌরসভা। এক্ষেত্রে তিনি সকলের সহায়তা কামনা করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান