টুঙ্গিপাড়ায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাইপাস সড়ক মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার বাইপাস সড়ক মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার পাটগাতি সরদারপাড়া গ্রামের বাসিন্দা জসিম মোল্লাকে (পিতা: মৃত বাবুল মোল্লা) ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসলেম উদ্দিন জানান, এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০২, তারিখ ২ জুলাই ২০২৬।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর পর বৃহস্পতিবার (২ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে টুঙ্গিপাড়া থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ