ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‎জেলা পরিষদের উদ্যোগে মগনামা জেটিতে নির্মাণ হচ্ছে আধুনিক ফ্লোটিং গ্যাংওয়ে, জোয়ার-ভাটার ভোগান্তি কমবে


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৬ দুপুর ৩:৩৪

‎কক্সবাজারের মগনামা জেটিতে জোয়ার-ভাটার কারণে দীর্ঘদিন ধরে যাত্রীদের ওঠানামায় যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, তা নিরসনে আধুনিক ফ্লোটিং (চলমান) সংযোগ সিঁড়ি বা গ্যাংওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পরিষদ।
‎
‎জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী জানান, জোয়ার-ভাটার সময় পানির উচ্চতার পরিবর্তনের কারণে প্রতিদিন যাত্রীদের নিরাপদে জেটিতে ওঠানামা করতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে পানি কমে গেলে বা বেড়ে গেলে শিশু, নারী, প্রবীণ ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
‎
‎তিনি বলেন, এই জনদুর্ভোগ কমাতে জেলা পরিষদের উদ্যোগে পানির উচ্চতা বিবেচনায় রেখে একটি আধুনিক, মজবুত ও নিরাপদ ফ্লোটিং গ্যাংওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি নির্মিত হলে বছরের সব সময় জোয়ার-ভাটার পরিবর্তন সত্ত্বেও যাত্রীরা নিরাপদ ও সহজে জেটিতে ওঠানামা করতে পারবেন।
‎
‎জেলা পরিষদের প্রশাসক আরও জানান, জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
‎
‎স্থানীয়দের প্রত্যাশা, ফ্লোটিং গ্যাংওয়ে নির্মাণ হলে মগনামা জেটিতে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং নৌযাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ