ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় পরীক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিল ছাত্রদল


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৬ দুপুর ৩:৪৩

সারা দেশের ন্যায় আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পরীক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে পেকুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের হাতে কলম, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন এবং তীব্র গরমে স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয় বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা সামাজিক দায়িত্বের অংশ। পরীক্ষার্থীরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নুরী বলেন, শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের নেতৃত্ব ও উন্নয়নের চালিকাশক্তি। এইচএসসি পরীক্ষার্থীরা যেন সুন্দর ও নির্ভার পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই পেকুয়া উপজেলা ছাত্রদলের এই ক্ষুদ্র উদ্যোগ।

এ সময় উপস্থিত অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, পরীক্ষা কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের এমন আন্তরিক অভ্যর্থনা ও প্রয়োজনীয় সহায়তা নিঃসন্দেহে তাদের মানসিকভাবে উজ্জীবিত করবে।

পরীক্ষার্থীরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষা শুরুর আগে এমন শুভেচ্ছা ও সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

পেকুয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, দেশের আগামী দিনের নেতৃত্ব ও উন্নয়ন শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে। তাই তাদের পাশে থাকা এবং উৎসাহ প্রদান করা সকলের নৈতিক দায়িত্ব।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন