ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৫:২৫

'দ্রোহের কবি, প্রেমের কবি, তারুণ্যের কবি, প্রাণের কবি নজরুল'—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত 'নজরুল বর্ষ'-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ০২ জুলাই ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'নজরুল বর্ষ'-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
এ সময় পুলিশ সুপার, শেরপুর জনাব এ, কে, এম জহিরুল ইসলাম; জেলা পরিষদ প্রশাসক জনাব এ, বি, এম মামুনুর রশিদ; উপপরিচালক, স্থানীয় সরকার মিজ্‌ আরিফা সিদ্দিকা; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর জনাব মো. সাখাওয়াত হোসেন; জেলা বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব; জেলা বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান; শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা; জেলা মৎস্য কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ; নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) এ. বি. এম. আশরাফুজ্জামান; উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেরপুর সদর; বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির রাজনীতিক জনাব মো. আব্দুল আউয়াল; জামায়াতে ইসলামীর রাজনীতিক জনাব মো. আব্দুল বাতেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং নজরুলপ্রেমী সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, 'নজরুল বর্ষ' উদ্‌যাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে ০২–০৪ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানমালায় অংশ নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়