ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

১ কোটি ১০ লাখ ব্যয়ে টঙ্গীতে ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, এলাকাবাসীর স্বস্তি


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৫:২৮

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের প্রত্যাশিত তুসুকা রোড থেকে স্কুইব রোড পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। এই সড়কটির নির্মাণকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের চলাচল অত্যন্ত সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নতি ঘটবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তুসুকা রোড থেকে স্কুইব রোড পর্যন্ত সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। খানাখন্দে ভরা জরাজীর্ণ সড়কের কারণে প্রতিদিন সাধারণ মানুষ ও মিলগেট এলাকার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নতুন করে আধুনিক ইউনিব্লক সড়ক নির্মাণের উদ্যোগে এলাকাবাসী গভীর স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, কাজটি দ্রুত সম্পন্ন হলে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভোগান্তির অবসান ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন চলাচল আরও নির্বিঘ্ন হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান (কালা), ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু শাকের, টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী মহিদুল হক, সহকারী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম (তুহিন), সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা