ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেফতার


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৫:৩১

নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আতিকুর রহমান সুজাকে (৩৮) গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার মহাদিঘি বরুনীতলা কমিউনিটি ক্লিনিকে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ওই কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যায় মহাদিঘি গ্রামের ১১ বছরের এক কন্যা শিশু। এ সময় সেখানে কোনো লোকজন না থাকায় ওই ক্লিনিকে দায়িত্বে থাকা আতিকুর রহমান সুজা তাকে ফুসলিয়ে ক্লিনিকের ভেতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন। 

পরে শিশুটি বাড়ি গিয়ে তার অভিভাবককে বিষয়টি জানালে লোকজনের মধ্যে জানাজানি হয়। এদিকে বিষয়টি জানার পর স্থানীয় লোকজন সুজার বিরুদ্ধে ফুঁসে ওঠেন। বিষয়টি আঁচ করতে পেরে সুজা এলাকা ছেড়ে গা ঢাকা দেন। সুজাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার ওই কমিউনিটি ক্লিনিকের সামনে প্রতিবাদী লোকজন জমায়েত হয়ে সুজার বিচারের দাবিতে স্লোগান দেন।

​এদিকে ঘটনার পর গত বুধবার ওই শিশুর পিতা বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আত্রাই থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকা থেকে আসামি আতিকুর রহমান সুজাকে গ্রেফতার করে।

​আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, মামলা দায়েরের পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করেছি। এ সংবাদ লেখা পর্যন্ত আসামিকে নওগাঁ জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান ছিল।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক