ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে সশস্ত্র মহড়ার ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, ১১ জন আটক


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৫:৩২

শিল্পনগরী টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়া, চাঁদাবাজির অভিযোগ এবং বিভিন্ন কারখানায় ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। মামলায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারভুক্ত এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরি (২৮), সাগর ওরফে নয়ন (২০)। এর আগে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) এবং রনি খান (৩৯) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান দীর্ঘদিন ধরে টঙ্গীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জিত মালামাল (ঝুট) ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন (২৮ জুন) দুপুরে শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দিয়ে তার ব্যবসা দখলের চেষ্টা করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা একটি কারখানায় প্রবেশ করে বর্জিত মালামাল বিক্রি না করার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা