ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৫:৩৪

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির বরাতিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মুদি দোকানদার মিজানুর রহমানের পুত্র। মৃত মারুফ স্থানীয় সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতাভোগী ছিল।
 পারিবারিক  সূত্রে জানা যায়, গতকাল মারুফের বাবা বাড়ির পেছনে কিছু চারাগাছ রোপণ করেছিলেন। আজ সকালে মারুফ সবার অগোচরে একটি বদনা নিয়ে বাড়ির পেছনের ডোবা থেকে পানি তুলে চারাগাছগুলোতে দিতে যায়। পানি নিয়ে আসার সময় অসতর্কতাবশত পা পিছলে সে ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সকাল আনুমানিক ৯ টায় ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাড়িতে এনে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি কিশোরটিকে মৃত ঘোষণা করেন।
 এই ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) সংবাদ অবহিতকরণ সংক্রান্ত লিখিত আবেদন জমা দিয়েছেন। অসতর্কতাবশত পানিতে ডুবে এই মৃত্যু হওয়ায় এবং ঘটনাটি দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বরাতিপুর গ্রামে ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর লিখিত আবেদন করা হয়েছে। চারাগাছে পানি দিতে গিয়ে অসতর্কতাবশত পা পিছলে ডোবায় পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার