লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার বাবরের নিজ নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীতে আসছেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অন্যদিকে- সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়ায়।
দুই প্রতিমন্ত্রী আগমন উপলক্ষ্যে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিভিন্ন পথসভা ও হাওরে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় পথসভা এবং সেখানে পোনামাছ অবমুক্ত করবেন প্রতিমন্ত্রীদ্বয়। তারপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনামাছ অবমুক্ত করণ শেষে রেপথ প্রতিমন্ত্রীর পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জের তেতুলিয়ার ট্রলার ঘাট এলাকায় পথসভায় ও পোনামাছ অবমুক্ত করবেন। পরে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।
মোহনগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি সেলিম কার্ণায়েন বলেন, ভাটি বাংলার সিংহপুর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আমন্ত্রণে, আগামীকাল শুক্রবার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আগমন করছেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাদের বরণের অপেক্ষায় আছে হাওরবাসী।
উনাদের আগমনে হাওরাঞ্চলের মৎস্যজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, মোহনগঞ্জ হতে আটপাড়া, মদন, কেন্দুয়া হয়ে আঠারো বাড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য হাওর বসীর পক্ষ দাবি জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার