ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৫:৩৭

‎ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন।  গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই নীতিতে বিশ্বাসী ছিলেন শহীদ রাস্ট্রপতি।   তিনি গতকাল বৃহস্পতিবার শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
‎চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের( সিভাসু) হাটহাজারীস্হ রিচার্চ ও   ফার্ম বেইড ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন মানুষের জীবন রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা খুবই জরুরী। তাই প্রধান মন্ত্রী তারেক রহমান পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি চারা রোপন কর্মসূচি গ্রহন করেছেন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করে  বাসযোগ্য সমাজ ও দেশ গঠন করতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। শুধু চারা রোপন করলে হবে না রোপিত চারা সঠিক ভাবে পরিচর্যা করতে হবে। 
‎তিনি নিজে আজকের অনুষ্ঠানে  মন্ত্রী নয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত  জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানবিক কর্মসূচিতে অংশ গ্রহন করেছে বলে উল্লেখ করে বলেন সাধারণ মানুষের আত্ম সামাজিক ও মানুষের জীবনমান উন্নয়ন এই ফাউন্ডেশন কাজ করছে বলে ও অভিমত ব্যক্ত করেন। 
‎জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষি, চট্টগ্রাম বিভাগের মনিটর, ওয়ান হেলথ ইন্সটিটিউট, সিভাসু  প্রফেসর ড,মোঃ আহসানুল হক রোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড,মোহাম্মদ লুৎফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, মোহাম্মদ আল ফোরকান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর এ কে এম সাইফুদ্দিন, ড, মিজানুর রহমান, ড,আহসানউল্র্যাহ, প্রফেসর নূরুল হক, ড,তফাজ্জল হোসেন রনি,ড, মনিরুজ্জামান, ড,আতিউর রহমান, সিভাসু ছাত্র দলের স়ভাপতি জিয়াউর রহমান প্রমূখ। সৈয়দ মুনিয়া জিলশাদ ও মোঃ শাহরিয়ার হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু তোয়াব।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান