ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৫:৫৭

নড়াইলের লোহাগড়ায় দুটি প্রতিষ্ঠানের নামে সরকারি চালের অনুদান বরাদ্দকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান দুটির কার্যক্রম ও বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টির সঙ্গে এশিয়ান টিভির লোহাগড়া প্রতিনিধি সাংবাদিক কাজী আশরাফের নামও আলোচনায় এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘আলোকিত ট্রিবিউন’ ও ‘সাংবাদিক কল্যাণ সংস্থা’ নামে দুটি প্রতিষ্ঠানের অনুকূলে ৫০০ কেজি করে মোট ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, প্রতিষ্ঠান দুটি সাংবাদিক কাজী আশরাফের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া বরাদ্দ বাস্তবায়নের জন্য পিআইসি (PIC) হিসেবে সাবু খান ও গোলাম মোস্তফার নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, ‘আলোকিত ট্রিবিউন’ ও ‘সাংবাদিক কল্যাণ সংস্থা’ নামে কোনো প্রতিষ্ঠানের দৃশ্যমান কার্যালয়, নিবন্ধন বা নিয়মিত কার্যক্রম সম্পর্কে তারা অবগত নন। প্রতিষ্ঠানগুলোর অবস্থান, সদস্য পরিচয় এবং কার্যক্রম সম্পর্কেও বিভিন্ন প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো প্রতিষ্ঠানের নামে সরকারি অনুদান বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তা উদ্বেগের বিষয়। তারা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, বৈধতা, কার্যালয়, সদস্যদের পরিচয় এবং বরাদ্দ প্রদানের যৌক্তিকতা তদন্তের মাধ্যমে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন। পাশাপাশি বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ বা ব্যবহার হয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

অভিযোগে আরও বলা হয়েছে, কাজী আশরাফ অতীতে বিভিন্ন সরকারি দপ্তর থেকে সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে অবস্থান বদল করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অপরদিকে, অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিক কাজী আশরাফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা