ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মো. ইব্রাহীম খলিল নয়ন (১৯) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার পর হত্যায় ব্যবহৃত ছুরিসহ থানায় গিয়ে হাজির হয়েছে মো. আব্দুল্লাহ আল মানিক নামে এক স্কুলছাত্র।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর এলাকার সেলিম চেয়ারম্যানের বাড়ির সামনের সড়কে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত নয়ন লালমোহন পৌর ৬ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল বাগিচা গ্রামের বাসিন্দা এবং নাঙলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এ সময় নয়নকে ছুরিকাঘাত করা হয়। নয়নকে বাঁচাতে গিয়ে মো. আশরাফ ও আরমান নামে আরও দুজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।
একটি অসমাপ্ত প্রাথমিক সূত্রের দাবি, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায় নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হত্যার সঙ্গে জড়িত মানিক ছুরিসহ থানায় এসেছে। তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা কোনো একটি বিষয় নিয়ে তর্কবিতর্ক করে। পরে নয়নকে ছুরি দিয়ে হত্যা করে। বিষয়টি তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান