কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
রংপুরের কাউনিয়া উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় তিনটি ধারায় মোট ৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি কেন্দ্রে একযোগে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী জানান, এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৩৮ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৩০ জন অনুপস্থিত ছিল। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত ছিল। এছাড়া আলিম পরীক্ষায় ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৫ জন উপস্থিত এবং ৮ জন অনুপস্থিত ছিল।
সব মিলিয়ে প্রথম দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধান, কেন্দ্রভিত্তিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied