স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সলঙ্গার ঝুঁকিপূর্ণ সড়ক
দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও ঝুঁকিপূর্ণ হয়ে থাকা সিরাজগঞ্জের সলঙ্গার একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’। এতে সড়কটিতে যানবাহন চলাচল সহজ হয়েছে এবং স্থানীয় মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে।
শুক্রবার সকালে রামারচর বিশ্বরোড–সলঙ্গা ডিগ্রি কলেজ সড়কের কুতুবের চর কবরস্থান (নতুন ব্রিজ)–সংলগ্ন অংশ এবং ফাজিল মাদ্রাসা মোড় এলাকায় সংস্কারকাজ করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। এতে প্রতিদিন হাজারো পথচারী ও শত শত যানবাহনের চালককে দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’ নিজস্ব অর্থায়নে খোয়া, বালি ও রাবিশ ফেলে ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করে।
সংস্কারকাজে সংগঠনের সভাপতি কে. এম. আমিনুল ইসলাম ও চিফ অ্যাডমিন শাহ আলম মাস্টারের নেতৃত্বে উপদেষ্টা, অ্যাডমিন, মডারেটর এবং একদল তরুণ স্বেচ্ছাসেবী অংশ নেন।
সংগঠনের মডারেটর হারুন, শাহিদুল, নাজমুল ও মনি বলেন, “সড়কটির কারণে আমরাও দীর্ঘদিন ভোগান্তিতে ছিলাম। কেউ উদ্যোগ না নেওয়ায় নিজেদের সামর্থ্য অনুযায়ী সংস্কারকাজ করেছি। এতে অন্তত সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ কমবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। তবে সাময়িক সংস্কারের পাশাপাশি দ্রুত সরকারি বরাদ্দের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কার করা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার