ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়ায় ফুটবল উন্মাদনার মধ্যেও হিংস্রতা কেড়ে নিল ১৫ বছরের কিশোরের প্রাণ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩-৭-২০২৬ দুপুর ১:৪৯

ফুটবলের উন্মাদনা যে কতটা নির্মম হতে পারে, তার এক ভয়াবহ ও হৃদয়বিদারক নজির দেখাগেল ঢাকার সাভারের আশুলিয়ায়। খেলার মাঠে প্রিয় দলের জয়-পরাজয়ের তর্কে যে উত্তেজনা থাকার কথা ছিল, সেই উত্তেজনা শেষ পর্যন্ত রক্তে রঞ্জিত হলো একটি কিশোরের প্রাণ। ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জের ধরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর বালুচাপা দিয়ে লাশ গোপনের মতো নৃশংস ঘটনা ঘটেছে।
মর্মান্তিক সেই রাত হলো গত ২৯ জুন । রাত তখন প্রায় ১২টা। সাভারের আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচরে নেমে আসে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। লালমনিরহাটের বড়বাড়ী থেকে বাবার সঙ্গে বেড়াতে আসা স্বপ্নীল কিশোর নাহিদকে ফুটবল নিয়ে তর্কের জেরে কৌশলে ডেকে নেয় প্রতিপক্ষরা। অভিযোগ রয়েছে, ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম পূর্ব পরিকল্পিত ভাবে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে সেখানে নিয়ে যায়। খেলার তর্কের এক পর্যায়ে তারা নাহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। এরপর অপরাধ ঢাকতে তারা কিশোরের নিথর দেহ বালুর নিচে চাপা দিয়ে এলাকা ত্যাগ করে।
বাবার আর্তনাদ এলাকা স্থম্ভবিত। পেশায় কসাই বাবা মোস্তাক হোসেন তার ছেলেকে নিয়ে এসেছিলেন শহরে, কিন্তু ফিরে পেলেন ছেলের নিথর দেহ নিয়ে। ছেলের হত্যার বিচার চেয়ে তিনি বিলাপ করতে করতে বলেন, "আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার চোখের সামনে আমার কলিজার টুকরোকে হারিয়েছি, আমি এই হত্যাকারীদের ফাঁসি চাই। দৃষ্টান্ত মূলক শাস্তি ছাড়া আমার ছেলের আত্মা শান্তি পাবে না।" 
গত বুধবার রাতে নিহতের স্বজনরা অভিযুক্ত হামজাকে ধরে আশুলিয়া থানায় সোপর্দ করেন। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, "পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে।" লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাচ্ছেন। 
ফুটবল খেলার আনন্দ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরির কথা ছিল। কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করল, অন্ধ আবেগ আর অসহিষ্ণুতা কতটা ভয়াবহ পরিণতির দিকে ধাবিত করতে পারে। নাহিদের অকাল মৃত্যুতে শুধু তার পরিবারই নয়, স্তব্ধ পুরো আশুলিয়া ও সাভার। এখন কেবল একটাই প্রত্যাশা আইনের সঠিক প্রয়োগে খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, যেন আর কোনো বাবার কোল এভাবে অকালে খালি না হয়।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান