ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

৮ মাসের সাধনায় হাতে কুরআন লিখে অনন্য নজির গড়লেন লাকসামের সুরাইয়া


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৩-৭-২০২৬ দুপুর ১:৫১

সমবয়সী মেয়েরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মুঠোফোনে বুঁদ হয়ে ব্যস্ত সময় পার করছে, তখন পুরো পবিত্র কুরআন মাজিদ নিজ হাতে নিখুঁত ও দৃষ্টিনন্দন অক্ষরে লিখে এক অনন্য নজির সৃষ্টি করেছেন কুমিল্লার লাকসামের আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরাইয়া জান্নাত (১৮)। ১১৪টি সুরা সংবলিত ৩০ পারার এই কুরআন মাজিদটি দেখলে মনে হবে কম্পিউটারে ছাপা কোনো লিপি। দীর্ঘ ৮ মাসের একাগ্র সাধনায় আল্লাহর সন্তুষ্টি ও রাসুলের শাফায়াত লাভের পবিত্র মানসে এই কষ্টসাধ্য কাজটি সম্পন্ন করেছেন তিনি। অনন্য এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সুরাইয়া জান্নাতকে আনুষ্ঠানিকভাবে বিশেষ সম্মাননা পদক ও স্মারক প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকারের উপপরিচালক রাশেদা আক্তার, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ এবং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ইউএনও নার্গিস সুলতানা বলেন, জীবনের এই উত্তাল বয়সে ৩০ পারা কুরআন মাজিদ স্বহস্তে লিখে সুরাইয়া যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যি প্রশংসনীয়। তার লেখা এতটাই সুন্দর যে দেখে বোঝার উপায় নেই এটি ছাপা নাকি হাতে লেখা।

সুরাইয়া জান্নাত লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী এবং কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নূর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির মেয়ে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুরাইয়া জানায়, মাদ্রাসার ক্লাস ও নিজের পড়াশোনার ক্ষতি না করে অবসর সময়ে ২০২৫ সালের ১ জানুয়ারি সে কুরআন লেখার কাজ শুরু করে এবং একই বছরের আগস্টের শেষের দিকে তা সম্পন্ন করে। ৬১১ পৃষ্ঠার এই বিশাল গ্রন্থটি লিখতে তাঁর মোট ৫৫টি কলম লেগেছে। প্রতিবার লিখতে বসার আগে সে নিয়ম করে অজু করে এবং প্রিয় নবীজির (সা.) ওপর দরূদ শরীফ পাঠ করে বরকতের উদ্দেশ্যে লেখা শুরু করত। এই মহতী কাজে তাঁর ছোট ভাই আবেদনগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসান তাঁকে সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছে। ভবিষ্যতে হাদিসের বিখ্যাত গ্রন্থ ‘সহিহ বুখারি’ স্বহস্তে লেখার ইচ্ছা প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সুরাইয়া।

সুরাইয়ার মা জান্নাতুল ফেরদৌস জানান, মেয়ের এই অভাবনীয় সাফল্যে আনন্দিত হয়ে তাঁর প্রবাসী বাবা সুরাইয়াকে ১ লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন। ছোটবেলা থেকেই আরবি লেখার প্রতি সুরাইয়ার গভীর অনুরাগ ছিল। চাঁদগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী চেয়ারম্যান জানান, সুরাইয়া ছোটবেলা থেকেই সৃজনশীল কাজের প্রতি আগ্রহী ছিল। অযথা সময় নষ্ট না করে তার এই আত্মনিয়োগ সত্যিই ব্যতিক্রমী। ভবিষ্যতে একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায় সুরাইয়া জান্নাত।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ