ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় জমজমাট ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের যুক্তিতর্ক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২৬ দুপুর ১:৫২

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা বাংলাদেশের মানুষের কাছে শুধুই একটি ক্রীড়া আসর নয়, বরং এটি দর্শকদের আবেগ, উৎকণ্ঠার এক চিরচেনা উৎসব। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই চলছে প্রিয় দল নিয়ে তুমুল তর্ক-বিতর্ক। টুর্নামেন্টের গ্রুপ পর্বের গণ্ডি পার হয়ে খেলা এখন নকআউট পর্বে গড়ালেও দেশের ফুটবল ভক্তদের মাঝে প্রিয় দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে উৎসাহ-উদ্দীপনা একটুও কমেনি, বরং সামনের ম্যাচগুলোতে সেই উন্মাদনা আরও নতুন রূপ পাওয়ার অপেক্ষায় রয়েছে।

সরেজমিনে বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটবল প্রেমীদের মাঝে শহর থেকে গ্রাম পর্যন্ত ছাদ, রাস্তার মোড় ও দোকানে পছন্দের দলের পতাকা, ব্যানার ও ফেস্টুন টানানোর ধুম পড়েছে। চায়ের কাপে ঝড় তোলার জন্য বাঙালিদের কাছে ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি পরা দুই বন্ধুর মুখোমুখি হওয়াই যথেষ্ট। মাঠের লড়াই শুরুর আগেই ভক্তদের তর্কের শুরুতেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি ধেয়ে আসে, তা হলো, 'ভাই, তোমাদের ট্রফি কয়টা?' ট্রফি আর ফাইনালের লড়াইয়ে সেলেসাওরা এগিয়ে থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের সাম্প্রতিক দাপটকেও হেলাফেলা করার সুযোগ নেই।

বিশ্বকাপ নিয়ে কথা হলে বারহাট্টার ফুটবলার ও রেফারি স্বপন রায় জানান, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিল সবচেয়ে জনপ্রিয় হলেও এবারের আসরে ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডের মতো টপ ফেবারিট দলগুলোর দিকেও নজর রয়েছে এবং পর্তুগালের জনপ্রিয়তা অনেক বেড়েছে। তিনি আরও বলেন, তর্কের ময়দানে প্রতিপক্ষকে কুপোকাত করতে হলে দরকার অকাট্য যুক্তি আর ঐতিহাসিক পরিসংখ্যান। তাই দু’দলের ভক্তদেরই ঝুলিতে সঠিক রেকর্ড জমা রাখা এখন সময়ের দাবি। অন্যদিকে বারহাট্টা প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নান্দনিক ফুটবলের ভক্ত জীবনকৃষ্ণ বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমার, এমবাপ্পে বা ভিনি জুনিয়রের মতো তারকাদের খেলা সবাইকে মুগ্ধ করে। ব্রাজিল ও আর্জেন্টিনা নকআউটে ওঠায় তিনি আনন্দ প্রকাশ করে জানান, সামনের দিনগুলোতে যে দল ভালো খেলবে, তিনি সেই নান্দনিক ফুটবলকেই সমর্থন জানাবেন।

ব্রাজিল দলের একনিষ্ঠ ভক্ত নারায়ণ, তাফসির আহমেদ এবং গোপালপুর এলাকার ইমন রায় বলেন, দল দ্বিতীয় রাউন্ডে ওঠায় ও দারুণ ছন্দে থাকায় তাঁরা অত্যন্ত আনন্দিত। ইমন রায় তাঁর ছেলেকে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন। তাঁদের দৃঢ় বিশ্বাস, এবারের বিশ্বকাপে ব্রাজিল তাঁদের বহুল প্রতীক্ষিত 'হেক্সা' বা ষষ্ঠ ট্রফির মিশন অবশ্যই সফল করবে। অপরদিকে আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক তুহিন সরকার ও রাহাত মোল্লা জানান, তাঁদের প্রিয় দল শেষ ৩২ নিশ্চিত করায় তাঁরা অত্যন্ত খুশি। গ্রুপ পর্বে আর্জেন্টিনার দলগত পারফরম্যান্স ও লিওনেল মেসির জাদুকরী খেলায় মুগ্ধ হয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এবারও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ধরে রাখবে। ফাইনালের দিন যত কাছে আসবে, দেশের অলিগলি ও পাড়া-মহল্লায় ফুটবল উন্মাদনা তত চাঙ্গা হবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

এমএসএম / এমএসএম

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই