ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ওবায়দুল আহ্বায়ক ও মিঠু সদস্য সচিব

মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৩-৭-২০২৬ দুপুর ১:৫৩

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ১৩ নম্বর পুরাতন মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রবিউল ইসলাম মুন্সীর সভাপতিত্বে এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম মিঠু লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল লস্কর। সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শাহিদ।

কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম, পশারগাতী ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়া এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. শাজাহান খান।

আলোচনা সভা শেষে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং এম মিঠু লস্করকে সদস্য সচিব করে নতুন এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত