পূর্ব ডামুড্যা ইউনিয়ন নির্বাচনে তরুণদের পছন্দের শীর্ষে ছাত্রনেতা রাসেল সরদার
আসন্ন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল রাজনীতিতে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা, বর্তমান ডামুড্যা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম রাসেল সরদারকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সততা, মানবিকতা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ ছাত্রনেতা ইতিমধ্যেই পূর্ব ডামুড্যা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
জাহিদুল ইসলাম রাসেল সরদারের রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের হাতেখড়ি হয় প্রবীণ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কে এম হেমায়াত উল্লাহ আরঙ্গজেবের হাত ধরে। ছাত্র রাজনীতির শুরু থেকেই তিনি সাধারণ মানুষের অধিকার আদায়, দক্ষ নেতৃত্ব তৈরি এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে পূর্ব ডামুড্যা ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডামুড্যা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে মাঠপর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। এছাড়া ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে তিনি তাঁর সহকর্মীদের সাথে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং স্থানীয় পর্যায়ে আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে আবির্ভূত হন।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও রাসেল সরদার সমানভাবে সক্রিয়। ২০২০ সালে বৈশ্বিক করোনা মহামারির চরম সংকটের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি পূর্ব ডামুড্যা এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে বিনামূল্যে অক্সিজেন সেবা এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেন। মানবতার কল্যাণে নেওয়া তাঁর এই প্রশংসনীয় উদ্যোগ আজও সুধী সমাজ ও সাধারণ মানুষের মাঝে সমাদৃত। নির্বাচনী মাঠের প্রচারণায় অংশ নিয়ে স্থানীয় সাধারণ মানুষ জানান, রাসেল সরদার বিপদে-আপদে সবসময় তাঁদের পাশে থাকেন এবং তরুণ ও শিক্ষিত এই নেতৃত্বকে তাঁরা এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
আসন্ন নির্বাচন ও নিজের রাজনৈতিক লক্ষ্য নিয়ে জাহিদুল ইসলাম রাসেল সরদার বলেন, সততা, ন্যায়পরায়ণতা এবং মানবিকতাকে সামনে রেখে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব পূর্ব ডামুড্যা ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। মানুষের পাশে থাকা, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সামগ্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠন করাই তাঁর মূলনীতি। এলাকার সচেতন মহলের মতে, তরুণ সমাজকে সাথে নিয়ে তিনি যেভাবে মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাতে আসন্ন পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এক শক্তিশালী ও জনপ্রিয় নাম হয়ে উঠেছেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান