জঙ্গল সলিমপুর অভিযানে অনন্য নজর
সততা ও সাহসিকতার প্রতীক পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক
সেবার মহান ব্রত নিয়ে দায়িত্বশীলতার বাস্তব রূপ দিতে সততা, ন্যায়নিষ্ঠতা, কর্তব্যপরায়ণতা এবং চৌকশতার স্বাক্ষর রেখে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক (Md. Nazimul Houque)। পিরোজপুর জেলার এই গৌরবময় কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ২৪তম বিসিএস ব্যাচের অত্যন্ত সৎ, দক্ষ ও সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত। দেশ ও জনগণের সেবায় অনন্য অবদানের জন্য তিনি আজ নিজ জেলা পিরোজপুরসহ গোটা দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
অনুসন্ধানে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ ও সক্রিয় কর্মী ছিলেন। বিগত ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে তিনি সর্বদা জনগণের অধিকার আদায়ের পক্ষে এক অনন্য ভূমিকা পালন করেন। এই দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক ক্রান্তিকালে তিনি কেবল মেধা ও শ্রম দিয়েই অবদান রাখেননি, বরং নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আন্দোলনকে অর্থনৈতিকভাবেও প্রতিনিয়ত বেগবান করতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। একজন খাঁটি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ও দেশপ্রেমিক পুলিশ অফিসার হওয়ার কারণে বিগত ফ্যাসিবাদের আমলে কর্মজীবনে তাঁকে পোহাতে হয়েছে অবর্ণনীয় নির্যাতন ও তীব্র বৈষম্য। অন্যায়ের কাছে মাথা নত না করায় এবং নিজের আদর্শের পথ থেকে বিচ্যুত না হওয়ায় তাঁকে দীর্ঘ সময় ওএসডি (OSD) করে রাখা হয়েছিল। এমনকি পুলিশ লাইন্সে ইনসার্ভিস হিসেবে ফেলে রেখে তাঁর ক্যারিয়ার ধ্বংস করার নানামুখী অপচেষ্টা চালানো হলেও কোনো জুলুম-নিপীড়নই তাঁর দেশপ্রেম ও সত্যের প্রতি অবিচল নিষ্ঠাকে দমাতে পারেনি।
অবশেষে ৫ই আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে তিনি সগৌরবে তাঁর যোগ্য নিজ কর্মক্ষেত্রে ফিরে আসেন। বর্তমানে চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুখ্যাত ও দুর্গম "জঙ্গল সলিমপুর"-এ সন্ত্রাসীদের দীর্ঘদিনের অভয়ারণ্য ও অবৈধ অস্ত্রের আস্তানা গুঁড়িয়ে দিতে তিনি যে যুগান্তকারী যৌথ অভিযানের নেতৃত্ব দিয়েছেন, তা দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁর এই অদম্য কর্মদক্ষতা, বীরত্ব ও সততার সুনাম আজ সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, যা তাঁর ত্যাগ, যোগ্যতা, নিষ্ঠা, পরিশ্রম ও ধৈর্যের এক অপরূপ স্বীকৃতি। এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, তিনি যেন তাঁর অসাধারণ মেধা, অক্লান্ত শ্রম ও অতুলনীয় সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করতে পারেন এবং দেশ ও জনগণের সেবায় সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ