ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২৬ দুপুর ১:৫৮

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিশ্বকাপের শেষেই জাতীয় দলকে বিদায় জানাবেন—এমন মন্তব্য করেছিলেন তার বোন কাটিয়া আভেইরো। তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন ৪১ বছর বয়সী রোনালদো।

ক্রোয়েশিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে কাটিয়া আভেইরো বলেছিলেন, 'এটাই পর্তুগাল জার্সিতে ক্রিশ্চিয়ানোর শেষ টুর্নামেন্ট । বিশ্বকাপ শেষ হলেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হবে।' এই মন্তব্যে সমর্থকদের মধ্যে আবেগ ও শঙ্কা ছড়িয়ে পড়ে।

কিন্তু ম্যাচ শেষে রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, এখনই অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, 'টুর্নামেন্ট চলাকালীন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বোকামি হবে।'

আরও যোগ করেন, 'আমি এখন শুধু পর্তুগালের বিশ্বকাপ অভিযান নিয়েই ভাবছি। টুর্নামেন্ট শেষ হলে পরিবারের সঙ্গে আলোচনা করে শান্তভাবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।'

ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে রোনালদো নতুন ইতিহাসও গড়েছেন। ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার হয়েছেন তিনি। একই সঙ্গে এই গোলটি ছিল বিশ্বকাপের নকআউটে তার ক্যারিয়ারের প্রথম গোল।
ফলে আপাতত অবসরের আলোচনা সরিয়ে রেখে রোনালদোর পুরো মনোযোগ এখন পর্তুগালকে আরও এগিয়ে নেওয়ার দিকেই। বিশ্বকাপ শেষ হওয়ার পরই নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেছেন এই পর্তুগিজ ফুটবলার।

এমএসএম / এমএসএম

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত