রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক
নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। উপজেলার খট্টেশ্বর পশ্চিমপাড়ার আওয়ামী লীগের দাপুটে নেতা হিসেবে পরিচিত ওই পরিবারের এমন অবৈধ কাজের প্রতিবাদ করায় প্রতিবেশীরা উল্টো হামলা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার জেরে গ্রামবাসীদের করা মামলার ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মজিবর রহমান টিকাদার ওরফে বাবুকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
থানায় দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর পশ্চিমপাড়ায় (তুলাপট্টিপাড়া) প্রবেশের একমাত্র গ্রামীণ সরু রাস্তাটিতে সরকারিভাবে ইট বিছানো রয়েছে। সম্প্রতি সেই রাস্তার ইট তুলে জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে ওই গ্রামের মৃত মবেশ আলী টিকাদারের ছেলে মজিবর রহমান টিকাদার। এতে ছোট রাস্তাটি আরও সরু হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা বকুল, আ: মান্নান, আজাদ, ইয়াদুলসহ গ্রামবাসীরা বাধা দিলে মজিবর ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদকারীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় পার্শ্ববর্তী মোজাফ্ফর হোসেন, তার স্ত্রী জলি বিবি ও ছেলের বউ শ্রাবণী আক্তার গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, মারপিটের সময় কৌশল করে আহত মহিলাদের শরীর থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের সোনার গহনা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় মোজাফ্ফরের ছেলে জুয়েল বাদী হয়ে রাণীনগর থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মূল অভিযুক্ত মজিবর রহমানকে আটক করে। তবে মজিবর গ্রেফতার হওয়ার পর থেকে তার স্ত্রী এছেনা বিবি ও পরিবারের অন্য সদস্যরা প্রতিবেশীদের লক্ষ্য করে প্রতিনিয়ত গালমন্দ ও খুন-জখমের হুমকি দিচ্ছে বলে স্থানীয়রা জানান। ফলে বর্তমানে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ থাকলেও পুরো গ্রামজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি জানান, মজিবরের পরিবারের সঙ্গে গ্রামের কারও সুসম্পর্ক নেই। খবর পেয়ে সরেজমিনে গিয়ে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটিই চূড়ান্ত হবে। এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান জানান, বিষয়টি অবগতির পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি সমস্যার স্থায়ী সমাধান না হয়, তবে দ্রুতই সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ