শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩
মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় বিথী আক্তার (নীলপরি) (৩৫) আয়শা (০৯) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথি আক্তার (নীলপরী) ও একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার। তারা দুজন চাচী-ভাতিজি।
আহতরা হলেন সাজেদা আক্তার (৯) ওই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে ও ভ্যান লিটন মিয়া (৩০) শিবচরের যাদুয়ার চর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তারা ভ্যানযোগে উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে বিথী আক্তার তার পরিবারের ৬ সদস্য তাদের এক নিকট আত্মীয়ের বিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য দুইটি ভ্যাটারি চালিত ভ্যান যোগে বাড়ি থেকে রওনা হন।পথি মধ্যে তাদের ভ্যান দ্বিতীয় খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় পৌঁছলে ভ্যানটি উল্টে যায়।এসময় পিছনে থাকা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার, আয়েশাসহ ৪ জন আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিথী আক্তার ও আয়েশাকে মৃত ঘোষণা করেন।এছাড়া লিটন নামে ভ্যান চালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুর বিভাগের চিকিৎসক আহমেদ আসিফ,দুপুরে চারন রোগীকে হাসপাতালে আনা হয়।এদের মধ্য পরীক্ষা নিরিক্ষা করে আমরা দুজনকে মৃত অবস্থায় পাই। এছাড়াও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ